প্রাথমিক শিক্ষার মান ও স্কুল ফিডিং কর্মসূচি দেখতে মাধবপুরে প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে হবিগঞ্জের মাধবপুরে এসেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির একটি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকদের পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের পাঠে অংশগ্রহণ এবং শ্রেণিকক্ষের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম,সহকারী(ভূমি), বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top