ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্চু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মোঃ তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
এদিকে, আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ তামিম আহমেদ মিলনসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জয়ী হয়ে সভাপতি আচ্চু মিয়া বলেন—
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যাঁরা আমাকে ভোট দিয়ে ভালোবাসা ও আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই বিজয় আমার একার নয়, এটি আলফাডাঙ্গার সকল সাংবাদিকের বিজয়।
আমি সকলকে সঙ্গে নিয়ে ঐক্য, সম্প্রীতি ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে চাই। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সবসময় পাশে থাকব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আলফাডাঙ্গা প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিলন আহমেদ বলেন—
“আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যাঁরা আমাকে সমর্থন, ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
আমি বিশ্বাস করি, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা থাকলে আমাদের প্রেসক্লাব আরও সুন্দর ও সুসংগঠিত হবে। সকলকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করতে চাই।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চাই। প্রেসক্লাবকে কোনো বিভেদ নয়, বরং সাংবাদিকদের মিলনমেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন
নতুন নেতৃত্বের হাত ধরে আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।




