মাগুরা শ্রীপুরে উপজেলা মিনি স্টেডিয়ামের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এমপি

মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের মিনি স্টেডিয়ামের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান,এমপি মাগুরা -১
শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের মিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা ইউনিয়নের বরিশাট গ্রামের ( ব্রিকফিল্ড) নামক স্থানে ঠিক করা হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামের  নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে মাননীয় এমপি মহোদয় উপজেলা প্রশাসনকে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য  প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনীর অর্নব, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, জেলা যুবদলের সহসভাপতি স্বপন চৌধুরী, জেলা কৃষকদলের সেক্রেটারি জাহাঙ্গীর আলম হীরা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আমল লিটু, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব জহুরুল হক লস্কার,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান,৮নং ওর্য়াড বিএনপির সভাপতি হারেজ শেখ,৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব বিশ্বাসসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরা শ্রীপুরে উপজেলা মিনি স্টেডিয়ামের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এমপি

মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের মিনি স্টেডিয়ামের নির্ধারিত

Scroll to Top