বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

বান্দরবান সদর থানায় দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় দাখিল করা লিখিত আবেদনে জানা যায়, মোঃ হেলাল উদ্দীন (৩৬) নামে এক ব্যক্তি এ  অভিযোগটি করেন। অভিযোগে  তিনি উল্লেখ করেন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে  বিভিন্নভাবে টাকা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী  চাসিং প্রু জেরী এমপির ছবি ও নাম ব্যবহার করে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের কাছ থেকে টাকা দাবি করছেন বলে অভিযোগকারী জানতে পারেন।
লিখিত অভিযোগে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হতে পারে। একই সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি করেন। থানার সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়  তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষে সত্যতা নির্ধারিত হবে।
এ দিকে জিডি তদন্তকারী অফিসার এসআই মোঃ মনির হোসাইন বলেন অভিযোগ টি গুরুত্ব সহকারে কাজ শুরু করেন এবং অভিযুক্ত কে দ্রুত সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন চাকুরি প্রত্যাশীকে নিয়োগ দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজন্ম দৃষ্টিহীন

Scroll to Top