জ্যোতির অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারায় টাইগ্রেসরা, যেটা এই ফরম্যাটের বিশ্বকাপে ১০ বছরে বাংলাদেশের প্রথম জয়। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এটাই তার সবচেয়ে বড় সাফল্য।
সাম্প্রতিক সময়ে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না জ্যোতির। গেলো এশিয়া কাপে ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে জ্যোতিও সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ৪ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৫৬ রান, সর্বোচ্চ ২৩ রান গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
এছাড়া অধিনায়ক হিসেবে নানামুখী সমালোচনার মুখেও ছিলেন জ্যোতি। দলে সিন্ডিকেট তৈরি করা, নিজের বলয়ের বাইরে গেলে নানা হয়রানির অভিযোগও আছে তার বিরুদ্ধে।
এশিয়ান গেমসের পর পুরো দলের পারফর্ম্যান্স ও জ্যোতিকে নিয়ে আলোচনার কথা বলেছিল বিসিবি। তবে তার আগেই জ্যোতি জানিয়ে দিলেন, তিনি টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না।




