তিতাস গ্যাস ব্যবস্থাপকের কার্যালয় স্মারকলিপি প্রধান

কেরানীগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি, রোববারের মধ্যে সংযোগ না পেলে আন্দোলনের হুঁশিয়ারি
কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আমিনুল হক জুয়েল। এ সময় তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট গ্যাস অফিসে গিয়ে স্মারকলিপি দেন।
এলাকাবাসীর অভিযোগ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। রান্নাবান্নাসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসী জানান, আগামী রবিবারের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না হলে গ্যাস অফিস ঘেরাও এবং মানববন্ধনসহ পরবর্তী কর্মসূচি পালন করা হবে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ সময় হাফেজ আমিনুল হক জুয়েল বলেন, সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত গ্যাস সংযোগ চালু করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top