হিমালয়ের বরফাচ্ছাদিত বিশ্বের সর্বোচ্চ তৃতীয় অপরূপ পর্বত শৃঙ্খ কাঞ্চনজঙ্ঘা

পঞ্চগড় টুনিরহাট রোডের ফকিরপাড়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে দেখা মিলছে অপরূপ  পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কিছু স্থানীয় মানুষ ও পর্যটকের ভিড় দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা দেখা কে কেন্দ্র করে।
পঞ্চগড় শহরের বিভিন্ন খোলামেলা জায়গা থেকে যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়, সেখানেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার তবে পূর্ব শক্ত হচ্ছে আকাশ মেঘমুক্ত পরিষ্কার  থাকতে হবে।
তবে সব থেকে ভালো পরিষ্কার দেখা যায়। পঞ্চগড়ের তেতুলিয়া ডাকবাংলো সংলগ্ন বাংলাদেশ-ভারত ঘেঁসে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড় থেকে। অনেক পর্যটকের সাথে কথা বলে জানা গেছে যে তারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য খালি চোখে দেখতে পেরে অনেক আনন্দিত,অভিভূত। অনেক কষ্ট করে এখানে আসার পরেও নৈসারর্গীক সৌন্দর্য দেখতে পেয়ে সেটাকে আর কষ্ট মনে হয় না।
সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত প্রায় সারাদিনই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে যদি আকাশ পুরোপুরি পরিষ্কার মেঘমুক্ত থাকে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়।
পঞ্চগড়ে আসবেন কিভাবে ? ঢাকা থেকে সরাসরি পঞ্চগড়ের বাস অথবা ট্রেন যোগে পঞ্চগড় শহরে আসতে পারবেন। আবার পঞ্চগড় শহর থেকে বাস  অথবা প্রাইভেট পরিবহনে করে তেতুলিয়ার ডাকবাংলাতে পৌঁছাতে পারবেন। পঞ্চগড়ে অথবা তেতুলিয়ায়  অবস্থান করার জন্য রয়েছে অসংখ্য আবাসিক হোটেল ও রিসোর্ট। আর পর্যটকদের নিরাপত্তার ও সাহায্যের জন্য  জন্য রয়েছেন পঞ্চগড় জোনের  টুরিস্ট পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top