টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের দেলদুয়ারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ের সমনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর,সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে যুবদলের আয়োজনে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top