কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা বিভাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভাগ নিয়ে যেন আমরা আঞ্চলিক বিদ্বেষে না জড়াই । এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।

সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নোয়াখালীর সাথে আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক আছে। বিভাগকে কেন্দ্র করে যেন আমরা কোনো আঞ্চলিক হিংসা বিদ্বেষ না জড়াই ।

কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top