জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তের গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা একইসঙ্গে ওষুধ প্রদান করেন জয়পুরহাট ২০ বিজিবি।
সোমবার দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল  ফয়সাল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক হুমায়ুন করিমসহ বিজিবি সদস্যরা।
 কয়া সীমান্ত এলাকার হাজারের অধিক মানুষের সাধারণ রোগ, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যা এবং বয়স্কদের বিভিন্ন জটিলতা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন বিজিবি। বিনাপয়সায় চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি তারা।
সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top