ডেঙ্গু প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল নাহিয়ান ও মো. রাকিব, এবং দপ্তর সম্পাদক তুহিন মোল্লাসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




