ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপসের প্রমাণসহ যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন বেটিং ও অ্যাপভিত্তিক জুয়া চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। অভিযান চলাকালে অনলাইন বেটিং অ্যাপস ব্যবহারের অভিযোগে হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের তথ্যসহ ১৬ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হৃদয় আহমেদ রাজুকে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী ৬ নম্বর ওয়ার্ডের মোড়লের ভিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার মোবাইলে একাধিক অনলাইন বেটিং অ্যাপস ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক ১৬ জন নামীয় ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top