খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার জাহিদের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা রানী দে-এর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোর্তজা।
চারা বিতরণকালে ইঞ্জি: জাহিদ বলেন, “গাছ পৃথিবীর প্রাণ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আমরা রাষ্ট্রে বসবাস করি, তাই রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি নিজ অর্থায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করেছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে সার বিতরণ করা। শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম বিতরণ মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করে আসছেন ।



