রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে এবারে নতুন চমক, সকলের পরিচিত মুখ, সফল ব্যবসায়ী,সমাজ সেবক,সাদা মনের মানুষ মো. আজিজার রহমান সরকার ওরফে আজি মহাজন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আফজাল হোসেনের বড় পুত্র অটো রাইসমিল ব্যবসায়ী আজি মহাজন ইতোমধ্যেই নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ায় ইউনিয়নের সকল হিসাব-নিকাশ পাল্টে গেছে বলে মনে করা হচ্ছে। ইউনিয়নের ঘোষিত সকল প্রার্থীর মধ্যে ব্যতিক্রম ও সুযোগ্য প্রার্থী হিসেবে সবার নিকট গ্রহণযোগ্য আজিজার রহমান সরকার।
এলাকা ঘুরে দেখা গেছে, ইউনিয়নের প্রায় সকল গ্রামে-গঞ্জে সবার মুখে মুখে এখন আজি মহাজনের নাম। এক স্বাক্ষাৎকারে আজিজার রহমান জানান, “আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের সকল সুযোগ-সুবিধা তাঁদের দোড়গোড়ায় পৌঁছে দেব ইনশাহ্আল্লাহ। মহান সৃস্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন,তাই সকল ইউনিয়নবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবো।” ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সবার মুখে মুখে এখন আজি মহাজনের নাম শোনা যাচ্ছে। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী আজিজার রহমান জীবনে কোন নির্বাচনে অংশ গ্রহণ না করলেও ইউনিয়ন পর্যায় ও জাতীয় পর্যায়ের নির্বাচনগুলিতে ব্যক্তিগত ভাবে সফল ভূমিকা রেখেছিলেন।
আজিজার রহমান সরকার ওরফে আজি মহাজন এলাকায় একজন দানশীল ও সমাজসেবক ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। মাদারগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি, হাসানপুর- একবারপুর বড় ঈদগাহ্ মাঠ ও কবরস্থানের সভাপতি হিসেবে তিনি অধিক জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।বড় মেয়ে সুলতানা বেগম ও একমাত্র পুত্র মো. রাতুল সরকার। এলাকার অনেক মসজিদ, মাদ্রাসা,এতিমখানা,ঈদগাহ্ মাঠ,কবরস্থান ও রাস্তাঘাট নির্মাণে তাঁর অবদান অপরিসীম। মাদারগঞ্জ হাটের অদূরে ২০১৯ সালে স্থাপিত মাদারগঞ্জ অটোমেটিক রাইসমিলটি এলাকার একটি নির্ভরযোগ্য কর্মসংস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এলাকাবাসী জানান, আমাদের প্রিয় আজি মহাজন চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী।




