রাজশাহীর বাঘা-চারঘাটের দুই যুবক ৯৮৭০ পিস ই*য়া*বা সহ আটক নারায়ণগঞ্জে এসআরবি-৫ এর হাতে আটক

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে হতে অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী এবং সদর কোম্পানী, এসআরবি-১১, নারায়ণগঞ্জ।*
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ০২ নভেম্বর ২০২৬ তারিখ ১২৩০ ঘটিকায় এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকযোগে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে আসামী ১। মোঃ ইয়াদুল ইসলাম (৪০), পিতাএকাব্বর আলী, মাতা-আমেনা বেগম, সাং-থানাপাড়া, (মাঠপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ২। মোঃ নয়ন ইসলম (২৪), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-বিলকিস বেগম, সাং-মনিগ্রাম, থানা-বাঘা, জেলা-রাজশাহী’দেরকে গ্রেফতার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি হলুদ-নীল রংয়ের ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১ উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তীতে আসামীদ্বয়কে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top