কারামুক্ত হয়েই জামায়াত আমিরের বাসায় আখতারুজ্জামান

জামিনে কারামুক্ত হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্তির পরপরই জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আখতারুজ্জামান।

এর আগে সকালে কারাগার থেকে বের হওয়ার পর কারাফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে নেতাকর্মীরা। পরে তিনি সরাসরি জামায়াত আমিরের বাসভবনে যান।

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় গত ২ অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত ১ নভেম্বর হাইকোর্ট তার বজামিন মঞ্জুর করেন। পরে ২ নভেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। আজ সকালে তিনি কারামুক্ত হন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নাগেশ্বরীতে ডিএম একাডেমীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

আজ মঙ্গলবার নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমীর হলরুমে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা

Scroll to Top