লোহাগড়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ “–এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ  উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন করেন ইউএনও মো: মুস্তাফিজুর রহমান।
এ উপলক্ষ্যে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়।
উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন এ আই টেকনিশিয়ান সরজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা,  কাশিপুর ইউনিয়ন খামারি মো. আফসার হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন খামারি ফিরোজ আহমেদ, মল্লিকপুর ইউনিয়ন খামারি মিনি খানম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন খামারিরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায় বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুতবপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অভ্যন্তরীণ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি এ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top