নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুলে আগুন

টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্কুলের তিনটি কক্ষের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখা গেছে বলে স্কুল কতৃর্পক্ষ জানান। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ আগুন লাগানোর ঘটনা ঘটে।
দোয়াজানিতে  ২০০৭ সাল থেকে সুনামের সাথে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কয়েকশত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে আসছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ের গেট খুলে ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশের ব্যবস্থা করি। বিদ্যালয়ের কক্ষগুলোর সামনে গেলে তিনটি রুমের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখতে পাই। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নাগরপুর থানার পুলিশ ও স্থানীয় নেত্রীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নাগরপুর থানায় স্কুল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্ততি নিচ্ছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top