নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যদের সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষ হলরুমে দিবসটির আলোচনা সভার আয়োজন করা হয়।
ভেটেরিনারি সার্জন ডা. সুমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশিক্ষণ প্রাপ্ত পশু চিকিৎসক ও খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উন্নয়নে গবাদিপশু পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশুর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর (ভেটেরিনারি হাসপাতাল) নিয়ামতপুর নওগাঁ এর যৌথ উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top