“প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রাণিসম্পদ উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়নে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।



