মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ হালিম চৌকিদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১ নম্বর টিকিকাটা ইউনিয়নের রাজেনের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-সেবা-এর নির্দেশে এসআই সৌরভ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় টিকিকাটা ইউনিয়নের রাজেনের দোকানের সামনে থেকে হালিম চৌকিদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় নেওয়া হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল-মাহাবুব জানান, গ্রেফতার হালিম চৌকিদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top