পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত;ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেবার পাশাপাশি লাখ লাখ টাকা জরিমানা

রংপুরের পীরগঞ্জে কাঠ পুড়িয়ে ইট উৎপাদন ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ইট ভাটায় ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ২৫ নভেম্বর,বুধবার,দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট এলাকায় হাফিজার রহমানের HTB, দানিসনগরের মমিনুর রহমানের
VBB, এবং সালটি সমসদিঘীর মিজানুর রহমানের MHB সহ সোট তিনটি ইট ভাটাকে পাঁচ লক্ষ করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বছর পীরগঞ্জ উপজেলায় এটি দ্বিতীয় অভিযান বলে জানা গেছে, গত ১৭ নভেম্বর,মঙ্গলবার দুপুরে উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়ে অন্য আরও একটি ইট ভাটার ৮ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কাঞ্চনপুর গ্রামের মোয়াজ্জেম মেম্বারের MUM ও ফারুক মন্ডলের MFM অবৈধ ইটভাটা দুটির ফিক্সড চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পার্শ্ববর্তী আব্দুস সালামের ফিক্সড চিমনি ভাটাটি মালিকপক্ষ ও স্থানীয়দের অনুরোধে ভেঙ্গে না দিয়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা বলেন,   “প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্ট বার্তা দেয়া আছে, অবৈধ ইটভাটা ও ফিক্সড চিমনি পরিবেশের জন্য হুমকি। তাই সারা বাংলাদেশে এ অভিযান চলমান অব্যাহত থাকবে।”

ইটভাটায় অভিযান চালানো বিষয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, ক্ষোভ ফুঁসে উঠেছে এলাকাবাসী। যে কোন মুহূৃর্তে সাংঘর্ষিক কিছু ঘটে যাওয়ার আশংকা করেছেন স্থানীয়রা। তাঁদের ভাষমতে, সময় থাকতে ইটভাটায় নোটিশ দিয়ে জিগজ্যাগ চিমনি তৈরী করার নির্দেশনা প্রদান করা প্রয়োজন ছিল। হঠাৎ করে এ ভাবে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বিনস্ট করা মানবাধিকার লঙ্ঘন বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে। গত বছর পীরগঞ্জের তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙ্গে দিলেও সপ্তাহের ব্যবধানে ম্যানেজ প্রক্রিয়ায় ওই ভাটাগুলি বৈধতা পেয়ে পুণরায় চালু হওয়ায় জনমনে নানারকম প্রশ্নের জন্ম নেয়। অনেকেই মনে করেন,সত্যিই কি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,নাকি অন্য কিছু।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মলিন মিয়া, পরিদর্শক মনসুরা বেগম ও পরিদর্শক মো. মাসউদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এসআরবি, রংপুর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top