টাঙ্গাইলে বিএনপি দলীয় প্রার্থী হতে কৃষকদলে যোগদান পদত্যাগকারী যুবদল নেতার

দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে, একাধিক প্রার্থীর সক্রিয় পদচারণা পরিলক্ষিত হচ্ছে। অনেকে উঠান বৈঠক, শো ডাউন করেও নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন।মঙ্গলবার এমনই একজন প্রার্থী মোটরসাইকেল শোডাউন করেছেন। যিনি নিজেকে সদ্য যোগদান কারি কৃষক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।
বিষয়টি নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া  সৃষ্টি হয়েছে। তারা মন্তব্য করছেন কৃষক দলের এলাসিন ইউনিয়ন সভাপতি পরিচয়ে বিএনপির দলীয় প্রার্থী হতে চেষ্টা চালাচ্ছেন আওয়ামী ফ্যাসিষ্ট আমলে যুবদল থেকে পদত্যাগ কারি নেতা শরিফুল। তারা এও বলছেন ওই সময়ে আওয়ামী লীগের বিশেষ সুবিধা নিতে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। পরে নির্বাচন অনুষ্ঠানের আগ-মুহুর্তে প্রতি পক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাম মুকুলের নিকট থেকে চার লাখ টাকা নগদ গ্রহন করে প্রার্থীতা প্রত্যাহার করেন। যা ফলে আওয়ামী নেতা এস. প্রতাপ  মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হন।
মঙ্গলবার শরিফুল ইসলাম অর্ধশত মোটরসাইকেল দিয়ে শো-ডাউন কর বিএনপির উপজেলা অফিসে এসে বসলে হট্টগোলের সৃষ্টি হয়। ত্যাগী  নেতার বলেন, উড়ে এসে জুড়ে বসে দলীয় সুবিধা নিবেন এমনটি হতে দেয়া হবে না।
এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুঠোফোনে শরিফুলের সঙ্গে কথা হলে তিনি জানান, এক সময় আমি যুবদলের ওয়ার্ল্ড সভাপতি ছিলাম, পরে পদত্যাগ করি, এখন আমি কৃষক দলের  এলাসিন ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top