বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রছুল

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রছুল বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রোগীরা হাসপাতালে কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

পরে হাসপাতালের বিভিন্ন অংশ ও চত্বর পরিদর্শন শেষে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে আরও যত্নশীল হওয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, আয়া ও হাসপাতালের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে রোগীদের যথাযথ সেবা প্রদান এবং তাঁদের প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে হয়রানির শিকার না হন এবং আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top