সুনামগঞ্জে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল আটক করেছে ২৮ বিজিবি

সুনামগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা। এ ঘটনায় আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top