বাগেরহাটের চিতলমারীতে একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার মিজানুর রহমানের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অনিক দাস যশোর জেলার মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে অনিক বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে থামানোর চেষ্টা করলেও সে দৌড়ে বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার সবজি ও মাছের ঘেরের দিকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
একপর্যায়ে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন মিজানুর রহমানের মৎস্য ঘেরে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিকের মানসিক বিকাশজনিত সমস্যা ছিল। সে ঋষি সম্প্রদায়ের সদস্য।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
তফছিল নেই তারিখ প্রকাশেই সরাইলে প্রার্থীদের প্রচারণা তুঙে
November 5, 2026
সাভার ও গাজীপুরে আন্দোলন নেই, শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা
November 5, 2026
মাছ চাষে নতুন সম্ভাবনা দেখাচ্ছে যবিপ্রবির ন্যানো ফিশ ফিড
November 5, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
November 5, 2026
রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান

তফছিল নেই তারিখ প্রকাশেই সরাইলে প্রার্থীদের প্রচারণা তুঙে
November 5, 2026
স্থানীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারিখ ঘোষণার সাথে

সাভার ও গাজীপুরে আন্দোলন নেই, শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা
November 5, 2026
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার ও গাজীপুর

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
November 5, 2026
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি

চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
November 5, 2026
বাগেরহাটের চিতলমারীতে একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে