রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামাতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ মিয়া এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার প্রধানগণ।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন্ন পাবলিক পরীক্ষার ফরম পূরণে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ না দেয়া, অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে মোটিভেশনাল ক্লাস করানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান

Scroll to Top