রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত কর্মদক্ষতায় সম্মাননা পেলেন গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দীন

সার্বিক কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। অক্টোবর ২০২৬ মাসের কার্যক্রম মূল্যায়নে এ স্বীকৃতি দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে সভায় রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন জেলার পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
এ স্বীকৃতি গাইবান্ধা জেলা পুলিশের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত কার্যক্রমের মূল্যায়ন হিসেবে বিবেচিত হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

রংপুরের গঙ্গাচড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান

Scroll to Top