গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের দুই ধারে মাদকসেবীদের আড্ডা ও মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। রেললাইনের আশপাশের বিভিন্ন স্থানে মাদকসেবীদের আনাগোনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে এবং বিশেষ করে সন্ধ্যার পর রেললাইনের দুই পাশে কিছু লোকের আনাগোনা বেড়ে যায়। সেখানে মাদক সেবনের পাশাপাশি মাদক কেনাবেচার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এতে সাধারণ মানুষ, রেলযাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
এলাকাবাসীর দাবি, জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনসংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
মাদকমুক্ত নিরাপদ জয়দেবপুর গড়তে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।| গাজীপুর
গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের দুই ধারে মাদকসেবীদের আড্ডা ও মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। রেললাইনের আশপাশের বিভিন্ন স্থানে মাদকসেবীদের আনাগোনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে এবং বিশেষ করে সন্ধ্যার পর রেললাইনের দুই পাশে কিছু লোকের আনাগোনা বেড়ে যায়। সেখানে মাদক সেবনের পাশাপাশি মাদক কেনাবেচার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এতে সাধারণ মানুষ, রেলযাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
এলাকাবাসীর দাবি, জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনসংলগ্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
মাদকমুক্ত নিরাপদ জয়দেবপুর গড়তে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




