নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা: জাতীয় স্কেল, শতভাগ বোনাস ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবি ​

​নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জাতীয় স্কেল ও শতভাগ বোনাস চালুর জোরালো দাবি জানান।

​মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুল রশিদ। ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো পূরণে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট ও স্পষ্ট ঘোষণা আসেনি। তবে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

​এ সময় বক্তারা আরও বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের প্রাণপ্রিয় নেতা দেলোয়ার হোসেন আজিজী ও সেলিম ভূঁইয়াসহ আন্দোলনকারী অন্যান্য নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে শিক্ষকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তারা কারাবন্দী রয়েছেন। বক্তারা শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। পাশাপাশি, শিক্ষকদের হয়রানি করার উদ্দেশ্যে নতুন করে কোনো ধরনের ষড়যন্ত্র বা অডিট চালুর চেষ্টা করা হলে দেশের শিক্ষক সমাজ তা কোনোভাবেই বরদাশত করবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা: জাতীয় স্কেল, শতভাগ বোনাস ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবি ​

​নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের প্রতিবাদী কণ্ঠ

Scroll to Top