সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হাতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সমাবেশ করেছেন সিলেটে কর্মরত সাংবাদিকরা।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




