দেখা যাক, এখান থেকে শেষ পর্যন্ত কত রানে এগিয়ে থাকতে পারে শান্তর দল।
বাংলাদেশের স্পিনার নাঈম হাসান আজ তৃতীয় দিন লাঞ্চের আগে ও পরে বল হাতে ক্যারিবীয় ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন। ৭.৫ ওভারের টানা স্পেলে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
নাঈমের ওই বিষাক্ত স্পেলেই ১১ রানে ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
তবে নাঈমের ওই স্পেল দেখে আবার ভাববেন না, উইকেট পুরোপুরি স্পিনারদের পক্ষে চলে গেছে কিংবা বল বিপজ্জনকভাবে ঘুরছে। হ্যাঁ, বোলারদের বুটের স্পাইকে পপিং ক্রিজের আশপাশে কিছুটা ক্ষত তৈরি হয়েছে। তবে উইকেট এখনো আনপ্লেয়েবল হয়ে ওঠেনি। তাই ১০৬ রানই জয়ের জন্য যথেষ্ট পুঁজি, এমনটা ভাবার কারণ নেই।
বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান মনে করেন, অন্তত ২০০ রানে এগিয়ে থাকতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে। অবশ্য ক্যারিবীয় দলের ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি (ওয়ার্ড রেফারি) দেড়শো রানকেও নির্ভর করার মতো পুঁজি বলে মনে করছেন।




