৭৫ মিনিটে ৩ দফা ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারাদেশ

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা সীমান্তে এসব ভূমিকম্প সংঘটিত হয়।

প্রথম কম্পন:  রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়।

দ্বিতীয় কম্পন: মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত হয়।

তৃতীয় কম্পন: রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩.৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।

অল্প সময়ের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আনন্দ র‍্যালি

Scroll to Top