পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল গাছের গুরুত্ব বিবেচনায় দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবসংলগ্ন সড়কের পাশে ৩০০টি তাল বীজ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন দলনেতা হুমায়ুন কবির, দলনেত্রী সানজিদা আক্তার এবং পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবের সদস্যরা।
এ সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা
মো. সোলায়মান হোসেন বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাব সংলগ্ন সড়কের পাশে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, তাল গাছ পরিবেশের বন্ধু। এটি মাটির ক্ষয় রোধ করে, ছায়া দেয় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস করে।




