মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ০৪ ( চার) টা ক্যাটাগরিতে মোট ৭১৫ শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৬ খ্রি. এর লিখিত পরীক্ষা।
ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার প্রত্যয়ে ফাউন্ডেশনের এই আয়োজন।
এই আয়োজন শুধু একটি পরীক্ষা নয়, এটি সন্দ্বীপের শিক্ষার্থীদের স্বপ্ন দেখার, নিজেদের যোগ্যতা প্রমাণের এবং আগামীর সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস।
এই আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে যাদের নেতৃত্ব, পরিকল্পনা, সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন-
আহ্বায়ক: মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন
সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৬ খ্রি.
কেন্দ্র সচিব: মোহাম্মদ মাঈন উদ্দিন
প্রধান শিক্ষক, মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়
পরীক্ষা নিয়ন্ত্রক: এ.কে.ফজলুল করিম
সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৬ খ্রি.
হল সুপার: মোহাম্মদ দিদারুল আলম
প্রধান শিক্ষক,আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়
সদস্য সচিব: মোহাম্মদ রিয়াদ হোসাইন
সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৬ খ্রি.
প্রোগ্রাম সমন্বয়ক: নাজমুল ইসলাম
সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা ২০২৬।
একটি পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু মেধা অন্বেষণ ও আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় চলবে অবিরাম।
সন্দ্বীপের শিক্ষার অগ্রযাত্রায় মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের এই সম্মিলিত প্রয়াস হয়ে উঠুক অনুপ্রেরণার নতুন অধ্যায়।
মেধার বিকাশ হোক, সম্ভাবনার জয় হোক।



