গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন

শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রবিবার (১ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিজিবি মোতায়েনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পুলিশকে সহযোগিতা এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রয়োজনে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি মোতায়েন রাখার কথা রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি মার্কেটে আগুন দিয়েছে শ্রমিক আন্দোলনের মধ্যে থাকা কিছু দুর্বৃত্তরা

আজকে আনুমানিক দুপুর ১২ টায় চন্দ্রা পল্লী বিদ্যুতে দুর্বৃত্তা একটি

Scroll to Top