ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় মো. সাইফ আহমেদ চন্দন মুন্সী (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মধুখালী-আরকান্দি সড়কের আরকান্দি সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে বাগাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চন্দন। পথে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব কর্মকার জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top