পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান,,সীমান্ত পিলার থেকে ৩০০ গজের ভিতর মিলল ভারতীয় গরু

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় বকনা গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গরুটি আটক করা হয়। এর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বুধবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি টহল দল খালপাড়া এলাকায় অভিযান চালায়। হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের ৭৬৮/৩৯-এস পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় বকনা গরু আটক করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top