পঞ্চগড়ের তাপমাত্রা নামলো ১৩.৬ ডিগ্রিতে,, বাড়ছে শীত

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতে। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।

 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top