টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী কর্তৃক প্রতারণার শিকার হয়েছেন পুলিশের উপ পরিদর্শক (এস,আই) মনোয়ার হোসেন ।বিয়ের ১২ দিনের মাথায় স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে উধাও হয়েছেন স্বামীর ঘর ছেড়ে। ঘটনাটি উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের।জানা যায় নান্দুরিয়া গ্রামের তোফাজ্জল মল্লিক এর মেয়ে তাহমিনা আক্তার। প্রেমের ফাঁদে ফেলে প্রতিবেশী তাহমিনা সূক্ষ্ম পরিকল্পনায় আব্দুর রশিদ মল্লিকের ছেলে পুলিশের এসআই মনোয়ার হোসেন মল্লিককে। তার কর্মস্থল গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। সেখানে ৯ সেপ্টেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।১১ দিন সংসার করার পর তাহমিনা মনোয়ারের দেওয়া ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাসা থেকে উধাও হয়ে যায়।পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন জানায়,প্রতারনা মানসিকতায় সূক্ষ্ম পরিকল্পিতভাবে প্রেমের অভিনয় করে তাহমিনা আমার সঙ্গে । পরে আমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে বাধ্য করে। এই বছরের ৯ সেপ্টেম্বর আমরা এক লক্ষ টাকা দেনমোহর মূল্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মাত্র ১১ দিন সংসার করার পর ২১ সেপ্টেম্বর আমি কর্মস্থলে চলে গেলে বাসা থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও আমার গ্রামের বাড়ি থেকে জমি বিক্রি করে বাসায় গচ্ছিত রাখা ১৫ লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রী পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় চলে গেছে।বিষয়টি আমার শ্বশুর তোফাজ্জল মল্লিক কে অবহিত করেও কোন সহযোগিতা পাইনি। তারা জানায়,তাহমিনাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হতে তাহমিনার পিত্রালয়ে গেলে তার পিতা ও বোন জানান তাহমিনা কে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। ডিভোর্স ছাড়া কিভাবে বিয়ে দিলেন এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হন নি তাহমিনার পরিবার।
জনপ্রিয় খবর
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সখিপুরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
October 28, 2026
গাজীপুরের মৌচাকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত
October 28, 2026
আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে শিশু শিক্ষার্থীরা হাত ধোয়ে উদযাপন করেছে “বিশ্ব হাত

টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা
October 28, 2026
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে ঠাকুরগাঁও

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সখিপুরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
October 28, 2026
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য র্যালি

চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
October 28, 2026
বাংলাদেশ ৪৮তম কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত