কলমাকান্দায় জুলাই যোদ্ধা শহীদ আহাদুনের পরিবারের ওপর হামলার অভিযোগ

নেত্রকোনার কলমাকান্দায় জুলাই যোদ্ধা শহীদ আহাদুনের পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, শহীদ আহাদুনের চাচা আব্দুল খালেকসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুল খালেক আহত হন। তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল খালেক।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top