ডি থ্রি ট্রফির নিলামে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দল পেয়েছেন জাকের আলী অনিক। তাকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। এছাড়া ৯০ লাখ পয়েন্টে ব্লু স্টারে নাম লিখিয়েছেন এনামুল হক বিজয়। রেকর্ড ২ কোটি ১০ লাখ পয়েন্ট তাসকিন আহমেদ নাম লেখান
সাইফ হাসানকে ১.৯৫ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। হাসান মাহমুদকে একই খরচে নিয়েছে ব্লুস্টার। নাহিদ রানাকে ব্লু স্টার কিনেছে ৭৫ লাখ পয়েন্টে। মুমিনুল হক ৮০ লাখে ওয়ালটনে। আর লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে মুমিনুলের সতীর্থ হয়েছেন।
‘এ’ ক্যাটাগরি থেকে তাসকিনের আগে সবচেয়ে বেশি পয়েন্ট উঠেছে তামিমের। তার দর উঠেছে ২ কোটি পয়েন্ট। এর আগে শান্তকে ফরচুন কিনেছে ১.৫৫ কোটি পয়েন্টে। অন্যান্যদের মধ্যে রিশাদ হোসেন ৬০ লাখ পয়েন্টে ফরচুনেই জায়গা পান, যিনি থাকবেন না টি-টোয়েন্টি টুর্নামেন্টে; সে সময় খেলবেন বিগ ব্যাশ। এছাড়া ৭৫ লাখ পয়েন্টে ফরচুন কিনে নিয়েছে সৌম্য সরকারকেও। ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার।
ডি থ্রি টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান ২৭৫ জন ক্রিকেটার। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ ক্রিকেটার।
৬ জন আইকন ক্রিকেটারের দল নিশ্চিত হয় আগেই। মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, নুরুল হাসান সোহান ব্লু স্টার, তাওহীদ হৃদয় ফরচুন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের আইকন ক্রিকেটার।




