শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন
ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের
সঠিক শিখনফল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য।
শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি গভীর যত্নশীলতা বজায়
রেখে একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। বর্তমান
যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও
যুগোপযোগী করতে হবে- যেখানে শিক্ষকেরা হবেন মূল চালিকাশক্তি। মঙ্গলবার(২৭
অক্টোবর) রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলের ঐতিহাসিক বিন্দুবাসিনী সরকারি বালক
উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ‘শিক্ষার সার্বিক মানোন্নয়ন’ শীর্ষক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছ থেকে শিক্ষার মানোন্নয়নবিষয়ক ‘কনসেপ্ট
পেপার’ গ্রহণ করে মন্ত্রী জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে
বলেন, এই কনসেপ্ট পেপারে উত্থাপিত প্রস্তাবনা ও সুপারিশগুলো শিক্ষার
সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের বাস্তব
অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি
মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের
শিখনফল বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ
নিশ্চিতকরণের প্রত্যয়ে ওই বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,
সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস
সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ
সিদ্দিকী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। অন্যদের
মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক
সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
বক্তারা বলেন, একটি মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের
পরিবেশ উন্নত করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত
জরুরি। মতবিনিময় সভায় শিক্ষাব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা
মোকাবিলাসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা,
শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার
আহ্বান জানানো হয়।
সভায় টাঙ্গাইল জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নের রূপরেখা সম্বলিত একটি
‘কনসেপ্ট পেপার’ প্রধান অতিথির হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
ওই বিশেষ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ
ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : শিক্ষা মন্ত্রী
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী ভোগান্তিতে
October 28, 2026
‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে ভণ্ডামি করছে জামায়াত’: আবু হানিফ
October 28, 2026
নানা আয়োজনে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন
October 28, 2026
ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ
October 28, 2026
তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩
October 28, 2026
লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জামায়াতের কর্মী ও

ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী ভোগান্তিতে
October 28, 2026
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের

‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে ভণ্ডামি করছে জামায়াত’: আবু হানিফ
October 28, 2026
লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে বলে মন্তব্য

১নং চৈত্রকোল ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন প্রবাসী গোলাপ মিয়া
October 28, 2026
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদেরর আসন্ন নির্বাচনে এবারে

নানা আয়োজনে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন
October 28, 2026
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে