শার্শা থানা পুলিশের অভিযানে ১৮ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিচ স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালান নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকারও বেশি।
আটককৃত পাচারকারীর বিরুদ্ধে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সীমান্তে স্বর্ণ পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top