কাহালুর দূর্গাপুরের পাঁচপীর বাজারে নারী-পুরুষ আটক

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় অশালীন আচরণের কারণে স্হানীয় লোকজন  একজন নারী ও এক পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  পরে পুলিশ আইন গত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠিয়েছেন। স্থানীয় ভাবে  জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে পাঁচপীর বাজার এলাকায় ওই নারী ও পুরুষের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে  তাঁদের কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করে।আটক পুরুষের মোঃ মোখলেছুর রহমান। সে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের উত্তর বানিয়াদিঘি গ্রামের বাসিন্দা। অপরদিকে ওই নারী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার সঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল পুলিশ তাঁদের হেফাজতে নেওয়ার পর আজ সোমবার  আদালতে পাঠিয়েছেন।এ বিষয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।কাহালু উপজেলার সারাই বাজারে মিকদাদ ফুড প্রোডাক্টে আগুন ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার টাকা,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু -দরগাহাট রাস্তার  সারাই বাজার এলাকায় মিকদাদ ফুড এন্ড প্রোডাক্টে গতকাল রোববার গভীর রাতে আগুন লাগে। সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে  গেটের লক ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। মিকদাদ ফুড প্রোডাক্টের সি ও মোঃ  নাজমুদ ছায়াদাত (নাদির) তার ফুড প্রোডাক্টে আগুন লাগার বিষয়ে মন্তব্য করেন যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগিনি।  তবে  আমার তিলে তিলে গড়ে উঠা প্রতিষ্ঠানটিতে প্রতিপক্ষরা কেউ  আগুন লাগিয়ে  দিতে পারে।মিকদাদ ফুড এন্ড  প্রোডাক্টে  আগুন লাগার বিষয়ে কাহালু উপজেলা   ফায়ার সার্ভিস  ডিফেন্সের ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন এর  সত্যতা নিশ্চিত করেন।কতৃপক্ষ আগুন লাগার বিষয়টি কাহালু থানা পুলিশকে অবগত করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top