নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই-ভাবখালীতে চেয়ারম্যান প্রার্থী মুঞ্জু

ময়মনসিংহের কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ মুনজুরুল ইসলাম (মুঞ্জু কাজী) বলেছেন, “আমি নির্বাচিত হলে জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়বিলারপাড় বাজারে  আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিগত
​ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জুলুম অত্যাচার নিপিরণের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে প্রতিবাদ করতে গিয়ে বারবার কারানির্যাতনের শিকার হন।  ১২ নং ভাবখালী ইউনিয়নে বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে এগিয়ে নিতে তার নেতৃত্বের ব্যাপক অবদান রয়েছে বলেও সভায় স্থানীয়রা জানান।
​
​স্থানীয় বাসিন্দা মো. আজগর আলীর সভাপতিত্বে এবং মো. শহিদ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে মুহাম্মদ মুনজুরুল ইসলাম আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দীর্ঘ রাজপথের আন্দোলন-সংগ্রামে আমরা কখনো পিছপা হইনি। বিগত সরকারের শাসন আমলে একাধিকবার রাজনৈতিক হয়রানি ও জেল-জুলুম সহ্য করেও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের পাশে নিয়ে রাজপথে সক্রিয় থেকেছি। কোনো রক্তচক্ষু বা দমন-পীড়ন আমাদের এই আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।”
​রাজনৈতিক জীবনের দীর্ঘ পরিক্রমায় তিনি ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা হিসেবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তৃণমূল সংগঠক হিসেবে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের বৈষম্য না করে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
​সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন— বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল, ডা. আমিন অর রশিদ ও মহিউদ্দিন মানিক।
​এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসুফ আলী, বোরহান উদ্দিন, দুলাল মিয়া, কাজিম উদ্দিন, কাজী মতিউর মতিন,নূর মোহাম্মদ , এনামুল হক এনা, মোফাজ্জল হোসেন, মোশাররফ হোসেন বাপ্পিসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে মুহাম্মদ মুনজুরুল ইসলামের কোনো বিকল্প নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তাঁকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। নির্বাচনকে সামনে রেখে বর্তমানে তিনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিরবচ্ছিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top