গত ২১ অক্টোবর ২০২৬ খ্রিঃ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভ বিজয়া দশমীতে অত্যন্ত শান্তিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী জেলায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্মানিত রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। মণ্ডপগুলোর নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিসর্জন ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম, টহল দল ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছিল।
দুর্গা উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে সার্বিক সহযোগিতা করার জন্য পূজা উদযাপন পরিষদ, ডিউটিরত সকল পুলিশ সদস্য, পুজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলার সর্বস্তরের সম্মানিত নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন পুলিশ সুপার রাজশাহী।




