লক্ষীপুর রামগতি সড়ক সম্প্রসারণে দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার হাতে

 লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর অঞ্চলিক মহাসড়কের প্রায় দেড়শ’ কোটি টাকার প্রকল্পের কাজ যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের প্রতিষ্ঠানকে অনৈতিকভাবে পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। যুব লীগ নেতা আবদুল হাই হাসিনা সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এ ছাড়াও হাসিনা সরকার পতনের পর জুলাই হত্যাকান্ডসহ তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে। ওই সব মামলায় বিভিন্ন সময়ে জেলও খেটেছেন তিনি। ‎জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার-সোনাপুর সড়কের কমলনগরের হাজিরহাট থেকে শুরু করে আলেকজান্ডারের আজাদনগর পর্যন্ত ২৭কিলোমিটার সড়কের দুই পাশে আড়াই ফুট করে রাস্তা প্রশস্তকরণের কাজের টেন্ডার আহবান করে সড়ক ও জনপথ বিভাগ। ওই কাজটি (জয়েন্ট ভেঞ্চার) যৌথ উদ্যোগে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেডসহ অনেকেই টেন্ডারে অংশ গ্রহণ করেন। পরে ওই কাজ সর্বনিম্ন দরদাতা হিসেবে ১৪৬কোটি ৪৭লাখ ১১হাজার টাকায় (জয়েন্ট ভেঞ্চার) যৌথ উদ্যোগে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেড পায়। এখানে লীড পার্টনার হিসেবে কাজের সকল কার্যক্রম রিমি নির্মাণ লিমিটেডেকে বুজিয়ে দেওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম সম্পূর্ণ অনৈতিকভাবে কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে বুজিয়ে দেয় এবং গত ১২ আগস্ট তাদের কার্যাদেশ দেয়। বিষয়টি রিমি নির্মাণ লিমিটেড এর সত্ত্বাধিকারী ওবায়দল হকের নজরে আসলে তিনি যৌথ উদ্যোগের কাজের সকল চুক্তি বাতিলের আবেদন করেন। এ সকল চুক্তি বাতিলের কাগজপত্র ও এককভাবে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দিতে লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করেন। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ সব কিছুর তোয়াক্কা না করে তিনি আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড স্বত্ত্বাধিকারী যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাইকে কাজের অনুমতি দেন। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কার শুরু দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজের উদ্বোধন, উপকৃত হবেন দুই ইউনিয়নের মানুষ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ

Scroll to Top