হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিশুর শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অফিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। ‘শিক্ষার অধিকার, ছেলে-মেয়ে সবার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)।
সেমিনারে সমাজকর্মী ভাননেইথাং বমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা।
সেমিনারে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকদের নিয়ে শিক্ষার গুরুত্ব, শিশুদের শিক্ষার অধিকার এবং বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শূন্য থেকে ২২ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ছেলে-মেয়ে সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা।
আয়োজনে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
রোয়াংছড়িতে ‘চলো যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
October 28, 2026
অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট
October 28, 2026
কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা
October 28, 2026
নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
October 28, 2026
ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান
October 28, 2026
নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, বললেন বিরোধীদলীয় নেতা
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন
October 28, 2026
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
October 28, 2026
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও জাতীয় নিরাপদ সড়ক

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট
October 28, 2026
ইসরাইলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর

কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা
October 28, 2026
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : শিক্ষা মন্ত্রী
October 28, 2026
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ