মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমি স্কুলের বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে বার্ষিক অভিভাবক সমাবেশ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খায়রুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মো. আলতাফ হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মো. আমীর হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শহীদ তিতুমীর একাডেমির সাবেক অধ্যক্ষ জনাব মাও. দেলওয়ার হোসাইন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল আমান ইসলামী ট্রাস্টের সদস্য জনাব মাও. কামরুল ইসলাম, দারুল আমান ইসলামী ট্রাস্টের সদস্য জনাব মাও. নুরুল ইসলাম, দারুল আমান ইসলামী ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো. দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শহীদ তিতুমীর একাডেমির কার্যকরী কমিটির সদস্য জনাব শাহনুর ইসলাম এবং শহীদ তিতুমীর একাডেমির কার্যকরী কমিটির সদস্য জনাব আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আমান ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুভেচ্ছান্তে থাকবেন শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ জনাব মোহাম্মাদ জাকিরুল ইসলাম খান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি প্রদান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতবিনিময় হবে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top